শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো. আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশ: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী – আল – মাহমুদ, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল মন্ডল, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, বোলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামিউল ইসলাম শ্যামল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, স্থানীয় গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তি প্রমূখ।

সভায় দিবস দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. জিল্লুর রহমান
দিবস দুটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।