গোমস্তাপুর আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো. আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মুঃ মিজানুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী – আল – মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক,
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমূখ ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিল্লুর রহমান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।