সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে যেখানে শেষ করেছিলেন, আজ জোহানেসবার্গে যেন সেখান থেকেই শুরু করলেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সেই ইনিংসের পর আজ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নেমেই ১৩৭ রানের ইনিংস খেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জোহানেসবার্গের আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। সেই হৃদয় আজ ভেঙেছেন কিছু রেকর্ড, গড়েছেন দারুণ কিছু কীর্তিও।

টেস্টে তাওহিদ হৃদয়ের রান। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই ৫০০ রানের মাইলফলক পেরোলেন হৃদয়। প্রথম সাত ইনিংসে সবচেয়ে বেশি রান ভারতের বিনোদ কাম্বলির (৬৭৩)। হৃদয় আছেন যৌথভাবে সাত নম্বরে। বাংলাদেশের আগের রেকর্ড মুমিনুল হকের—৪১১ রান।

সবচেয়ে কম ইনিংসে ৫০০ ছোঁয়ার রেকর্ডটা ভাগাভাগি করছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও ভারতের বিনোদ কাম্বলি। দুজনই ৫ ইনিংসেই ৫০০ ছুঁয়েছেন।

টেস্টে প্রথম ৭ ইনিংসে সবচেয়ে বেশি রান বিনোদ কাম্বলির

টেস্টে প্রথম ৭ ইনিংসে সবচেয়ে বেশি রান বিনোদ কাম্বলিরআইসিসি

টেস্টে প্রথম ৭ ইনিংসে সবচেয়ে বেশি রান

রানব্যাটসম্যানদলসেঞ্চুরিগড়
৬৭৩বিনোদ কাম্বলিভারত৩১১২.১৭
৫৭৭কনরাড হান্টওয়েস্ট ইন্ডিজ২৯৬.১৭
৫৭৩জাভেদ মিয়াঁদাদপাকিস্তান৩৮১.২৯
৫৬৯হ্যারি ব্রুকইংল্যান্ড৩৮১.২৯
৫৫৪সুনীল গাভাস্কারভারত৩১৩৮.৫০
৫৫৩কামিন্দু মেন্ডিসশ্রীলঙ্কা৩৯২.১৭
৫১৫তাওহিদ হৃদয়বাংলাদেশ২৮৫.৮৩
৫১৫হার্বি কলিন্সঅস্ট্রেলিয়া২৭৩.৫৭
৫১৩এইডেন মার্করামদক্ষিণ আফ্রিকা২৭৩.২৯
৫১১নিল হার্ভিঅস্ট্রেলিয়া৩৮৫.১৭
৫০৮ব্যারি রিচার্ডসদক্ষিণ আফ্রিকা২৭২.৫৭
৫০১ডেভন কনওয়েনিউজিল্যান্ড২৭১.৫৭